অন্যের সঙ্গে তুলনা, মানসিক রোগে পড়বে সন্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২১ ১৯ জানুয়ারি ২০২১
ছেলেটা বিসিএসে টিকে গেল, অমুকের মেয়েটার কতো ভালো বিয়ে হলো-এভাবে অন্যের ছেলেমেয়ের সঙ্গে তুলনা করেই যাচ্ছেন নিজের সন্তানের। তাদের ওপর ক্রমাগত যারা এমন চাপ প্রয়োগ করে যান, ধরে নিন শিগগির অ্যানজাইটিতে আক্রান্ত হতে চলেছে সন্তান। এক গবেষণায় এমনটা প্রকাশ পেয়েছে বলে এক খবর জানিয়েছে জি নিউজ।
ন্যাশানাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, যেসব ছেলেমেয়ে প্রতিনিয়ত তুলনামূলক সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে উদ্বেগ, হতাশা এবং স্নায়ুর সমস্যা দেখা যাচ্ছে। ২৫ থেকে ২৭ বছর বয়সী ১৫০০ জনের মধ্যে এই গবেষণা চালানো হয়। এর মধ্যে ৪৯ শতাংশ ছিল নারী। সেখান থেকে বেরিয়ে এসেছে, সন্তানদের এমন মানসিক সমস্যার বিষয়টি।
বিশেষজ্ঞদের পরামর্শ, অন্যের সঙ্গে তুলনা না করে কোনটা খারাপ, কোনটা ভালো সেটা সন্তানকে বুঝিয়ে বলুন। ছোট থেকেই সেই প্রচেষ্টা জারি রাখুন। অন্যের সন্তানের সঙ্গে তুলনা করতে গিয়ে তার যে মানসিক সমস্যা হয়, এতে সে নিজেকে আরও গুটিয়ে নিতে পারে। ফলে হিতে আরও বিপরীতই হবে।
অ্যানজাইটি কি
উদ্বেগ ও ভয় যখন স্বাভাবিকতার মাত্রা ছাড়িয়ে প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করতে শুরু করে, তখন তা রোগ হিসেবে বিবেচিত হয় এবং এটি অ্যানজাইটি ডিজঅর্ডার নামে পরিচিত।
অ্যানজাইটি ডিজঅর্ডারের লক্ষণগুলো-
উদ্বেগজনিত ব্যাধি বা অ্যানজাইটি ডিজঅর্ডারের বিভিন্ন ধরণের উপসর্গ বা লক্ষণ রয়েছে। যেহেতু উদ্বেগ জনিত ব্যাধির একাধিক ধরণ রয়েছে, তাই এর উপসর্গগুলিও আলাদা। সাধারণ উদ্বেগজনিত ব্যাধি, ভয় সংক্রান্ত ব্যাধি, প্যানিক ডিজঅর্ডার প্রভৃতি নানা ধরনের অ্যানজাইটি ডিজঅর্ডার রয়েছে। তবে বেশ কয়েকটি সাধারণ লক্ষণ বা উপসর্গ দ্বারা রোগটিকে চিহ্নিত করা যেতে পারে।
ভয় বা উদ্বেগ যদি স্বাভাবিকতার মাত্রা ছাড়িয়ে যায়
ভয় বা উদ্বেগের কিছু ইতিবাচক দিক অবশ্যই রয়েছে। ভয় বা উদ্বেগ আমাদেরকে কার্য সম্পাদন করতে চালিত করে। উদাহরণ স্বরূপ একটি কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন না করতে পারার উদ্বেগ আপনাকে কাজটি করতে অনুপ্রাণিত করতে পারে। মনোবিজ্ঞানের গবেষক অ্যারোন ফিশারের মতে, পরীক্ষায় ফেল করার ভয় যদি আপনাকে পড়তে অনুপ্রাণিত করে, তাহলে সেটি ইতিবাচক। তবে এই ভয় বা উদ্বেগ যদি মাত্রাতিরিক্ত হয়। এর ফলে যদি কোনো ইতিবাচক ফলাফল না আসে, তাহলে সেটি উদ্বেগজনিত ব্যাধির লক্ষণ হতে পারে।
যদি ভয় আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে
ভয় কখনো কখনো আমাদের অজান্তেই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ভয়ের কারণে আমরা অনেক কিছু এড়িয়ে চলতে শুরু করি যার প্রভাবে আমাদের সাধারণ জীবন বাধাগ্রস্ত হতে পারে। ইউসি বারকেলির মনোবিজ্ঞানের অধ্যাপক অ্যান ক্রিংয়ের মতে, ভয় যখন আপনার সামর্থ্য বা ইচ্ছা অনুযায়ী জীবনকে উপভোগ করার পথে বাঁধা হয়ে দাঁড়াবে, তখন আপনার বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত।
সামাজিক অনুষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হলে
মানুষের সামনে কোনো বক্তৃতা দিতে যাওয়ার আগে কিছুটা নার্ভাস লাগা স্বাভাবিক। তবে চারপাশে মানুষের উপস্থিতি যদি সব সময় আপনাকে উদ্বিগ্ন করে তোলে। এর ফলে আপনি যদি সামাজিক অনুষ্ঠানগুলি থেকে দূরে থাকতে শুরু করেন। তাহলে তা সোশ্যাল অ্যানজাইটির লক্ষণ।
যদি শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে শুরু করে
ভয় বা উদ্বেগ জনিত ব্যাধির ফলে শারীরিক উপসর্গ দেখা দেয়াও অস্বাভাবিক কিছু নয়। এর ফলে নিয়মিত মাথা ব্যথা, পিঠে ব্যথা, পেটে ব্যথা, অতিরিক্ত খিদে প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে।
ঘুমে ব্যাঘাত ঘটলে
অ্যানজাইটি ডিজঅর্ডারের ফলে ঘুমে ব্যাঘাত দেখা দেয়। ড. কেনান মিলারের মতে, যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের আগের রাতে দুশ্চিন্তায় ঘুম না আসে, তাহলে সেটা স্বাভাবিক বলা যায়। কিন্তু এর জন্য যদি সপ্তাহ জুড়ে ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে সেটা অস্বাভাবিক।
যদি তা প্রাত্যহিক জীবনে ব্যাঘাত ঘটায়
ভয় বা উদ্বেগের ফলে সৃষ্ট মানসিক চাপ এবং অন্যান্য কারণে আমদের দৈনন্দিন জীবনের নানা কাজ কর্মে ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে যদি আপনার প্রতিদিনের দায়িত্ব পালনে বা কর্ম সম্পাদনে ব্যাঘাত ঘটে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের





